প্রথম আলো

 

মৃত্যুকূপে’ স্পেন, ইতালির সঙ্গে ক্রোয়েশিয়



ট্রফি ধরে রাখার অভিযানে শুরুতেই কঠিন পরীক্ষায় ইতালি। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা ২০২৪ আসরের গ্রুপ পর্বে পেয়েছে ইউরোপীয় ফুটবলের দুই বড় শক্তি স্পেন ও ক্রোয়েশিয়াকে। কাল জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউরো ২০২৪–এর ড্রতে এটিই বড় ‘মৃত্যুকূপ’।

আগামী বছরের জুন–জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হবে এবারের ইউরো। ড্রতে তুলনামূলক কঠিন গ্রুপ পেয়েছে ফ্রান্সও। সর্বশেষ দুটি ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা ফরাসিরা ‘ডি’ গ্রুপে পেয়েছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াকে। প্লে–অফ থেকে এসে সঙ্গে যোগ দেবে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড বা এস্তোনিয়ার যেকোনো একটি।

Post a Comment

Previous Post Next Post