Independent

 

গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ


প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করতে সম্মত হয়েছে মাংস ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ডেইরি ফার্মার্স এসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

খাদ্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে, গরুর মাংসের দামও এক পর্যায়ে চলে যায় সাধারণের নাগালের বাইরে। কেজিপ্রতি দাম ছাড়িয়ে যায় ৮০০ টাকার ওপরে। দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এক পর্যায়ে গরুর মাংসের চাহিদাও কমে আসে। ফলে গত নভেম্বরের শেষের দিকে কমে আসতে শুরু করে দাম। বাজার ভেদে দাম কমে দাঁড়ায় ৬০০ থেকে ৭০০ টাকা। 

Post a Comment

Previous Post Next Post