এই সময়

 

Online Earning : বাড়ি বসে টাকা আয়, সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার! দারুণ অ্যাপ আনছে গুগল





Online Earning App : বাড়ি থেকেই টাকা আয় করতে চান? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ ভারতে সম্প্রতি নতুন টাস্ক মেট অ্যাপের পরীক্ষা শুরু করেছে গুগল। টাকা যাবে সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সহজ কিছু টাস্ক করে পেয়ে যাবেন রিওয়ার্ড। এই অ্যাপ ভারতে বর্তমানে কোন ধাপে রয়েছে এবং আপনি কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন।নতুন একটি অ্যাপের কাজ শুরু করেছে গুগল, এই অ্যাপের নাম Google Task Mate। যেখানে সহজ কিছু টাস্ক করেই পেয়ে যাবেন টাকা। আর সেই টাকা সোজা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে গুগল। এই মুহূর্তে বিটা ভার্সনে রয়েছে টাস্ক মেট অ্যাপ্লিকেশন।

বাড়ি বসে টাকা আয় করার অনেক সুযোগই রেখেছে গুগল যেমন গুগল পে, গুগল সার্ভে ইত্যাদি, এছাড়াও ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তো রয়েইছে, এবার সেই তালিকায় যোগ হতে চলেছে গুগল টাস্ক মেট

এই অ্যাপ অনেকটাই গুগল ওপিনিয়ন অ্যাপের মতো। যেখানে আপনি বিভিন্ন সার্ভে-তে অংশগ্রহণ করে টাকা আয় করতে পারবেন। এই অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করা যাবে। বিভিন্ন দর্শনীয় স্থান, রেস্তোরাঁতে গিয়ে সেই অভিজ্ঞতা ভাগ করে টাকা আয় করা যায় এখান থেকে।
Online Earning : বাড়ি বসে WhatsApp Status থেকে ফাটাফাটি ইনকাম, উপায় জেনে নিন

Post a Comment

Previous Post Next Post