মেসিকে পেয়ে যা হারাল মায়ামি
‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি’—মেসির এই ঘোষণা বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবলকে। এই এক ঘোষণার পর দেশটির খেলাধুলার ইতিহাসটাও লিখতে হচ্ছে নতুন করে। মেসির সেই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের খেলাধুলায় চতুর্থ স্থানে থাকা ফুটবলের জগৎও মুহূর্তের মধ্যে বদলে গেল। বলাবাহুল্য, এই বদলের ধাক্কাটা সবচেয়ে বেশি গেছে ইন্টার মায়ামির ওপর দিয়ে। মাঠের খেলা, শিরোপা, বাণিজ্য—সব দিক থেকে গত জুনের পর অভূতপূর্ব এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে মায়ামি।
মায়ামি, মেজর লিগ সকার (এমএলএস) এবং যুক্তরাষ্ট্রের খেলার জগতে মেসি যেসব ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছেন, তা নিয়ে কথা হয়েছে অনেক। এর মধ্য দিয়ে ফুটবলে নতুন দিগন্তের উন্মোচনও দেখছেন অনেকে। কিন্তু উজ্জ্বল আলোকবাতির নিচে কিছু অন্ধকারও নাকি জড়ো হয়। সেই অন্ধকারটুকুই খুঁজে বের করার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

